সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধ অবসানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল সোমবার ওয়াশিংটনে যাবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার জেলেনস্কি এ ঘোষণা দেন।

এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি জানান, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো ট্রাম্প ফোনে তাকে অবহিত করেছেন।

জেলেনস্কি বলেন, ‘হত্যাকাণ্ড ও যুদ্ধের সমাপ্তির ব্যাপারে সব ধরনের বিষয় নিয়ে আলোচনার জন্য সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করব।’ তিনি আরো বলেন, ‘আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ।’

জেলেনস্কি আরো বলেন, ‘ট্রাম্পের সঙ্গে (ফোনে) দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে।’

আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন শনিবার জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

খুঁজুন