রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে

যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক::


কোটা সংস্কার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডেমরা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ সাতজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রিমান্ডে  নেওয়া  অপর আসামিরা হচ্ছে দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. তারেক হোসেন ও ঢাকা কলেজের ছাত্র হাসনাতুল ইসলাম ফাইযার। 


শনিবার (২৭ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 


বাংলাদেশ পুলিশের নায়েক গিয়াস উদ্দিন (৫৮) পরিবারসহ মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের বিপরীত পাশে ভাড়া বাসায় থাকতেন। গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে গণভবনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি৷ 


যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসামাত্রই সাড়ে ৯টার দিকে আসামীরাসহ অজ্ঞাতনামা আরো অনেকে পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে গিয়াস উদ্দিনকে আটক করে। এরপর তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। 


ধারালো অস্ত্রের আঘাতে রাস্তায় পড়ে গেলে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে  পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। 


মৃতদেহ নিয়ে  আসামিগণ ও অন্যরা পৈশাচিক আনন্দে মেতে উঠে এবং মৃতদেহ গুম করার লক্ষ্যে বিবস্ত্র করে মৃতদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। 


ওই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত ২৪ জুলাই নিহতের ভগ্নিপতি ফজল প্রধান একটি মামলা দায়ের করেন। 

খুঁজুন