রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় যাত্রীশূন্য শিমুলিয়া-পাটুরিয়া ঘাট

যাত্রীশূন্য শিমুলিয়া-পাটুরিয়া ঘাট

ঈদের আগের দিন যাত্রীদের চাপ নেই মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে। গত তিন দিন ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ সোমবার (২ মে) অনেকটাই ফাঁকা শিমুলিয়া ঘাট। সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে ফেরি, লঞ্চ এবং স্পিডবোট চলাচলও। একই চিত্র পাটুরিয়া ঘাটে।

বুধবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় ঘাট এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়।

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ছয়টি ফেরি ঘাট ছেড়ে গেছে। সারাদিন মোট ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিড বোট এই ঘাটে চলাচল করবে। রাতেও সাতটি ফেরি চলাচল করবে।

 তবে দুপুরের পর যাত্রী চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার সকাল থেকেই অনেকটা নীরব পাটুরিয়া ঘাট। চাপ কম থাকায় কয়েকটি ফেরি পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে। 

একেবারেই ফাঁকা রয়েছে পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনাল। ঘাটে আসা যানবাহনগুলো কোন যানজট ছাড়াই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

খুঁজুন