মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ

যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার যাত্রী। যমুনা সেতুর ওপরে তিন থেকে চারটি গাড়ি বিকল হবার কারণে এমন যানজট দেখা দিয়েছে। 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। আর সে কারণেই মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। গতকাল শুক্রবারের তুলনায় শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি।

দেখা যায়, যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কের উভয় লেন যানজটে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি। ঈদের এই মৌসুম স্বাভাবিক সময়ে এই মহাসড়কে প্রায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের চাপ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়। উত্তরবঙ্গের এই মহাসড়ক ঢাকার সঙ্গে ২২ জেলার যানবাহনের যোগাযোগ স্থাপন করে আছে। এই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট গাড়ি, ট্রাক ও মোটরসাইকেলও চলাচল করে।  

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘যমুনা সেতুতে সকালে তিন থেকে চারটি যানবাহন বিকল হওয়ায় সেতু থেকে কড্ডার মোড় পর্যন্ত যানজট রয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই যানজট দূর হবে।

খুঁজুন