রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে

মোঃ শাকিল আহামাদ -জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নিবে।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রাজশাহী  জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে সংবাদ সন্মেলন পুলিশ সুপার এসব কথা বলেন।

রাজশাহী পুলিশ সুপার আরো বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোন মামলায় যেন নীরহ কোন লোক হয়রানির শিকার না হয়। সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুঁজুন