বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর যশোরে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য জব্দ

যশোরে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য জব্দ

যশোরের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় আজ অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল এ অভিযান পরিচালনা করে।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, একটি শালচাদর, ৫শ’ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি, দুই কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিক্স সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ জব্দ এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা।

খুঁজুন