ইসরায়েলি
সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও থামেনি গাজায় হামলা। একদিনেই সেখানে প্রাণ হারিয়েছেন
আরো ৬৩ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা
সাধারণ মানুষ।
গাজার
খান ইউনিস, বনি সুহেলাসহ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। আল-জাজিরার
বরাতে জানা গেছে, এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
এর
আগে ইসরায়েল জানায়, তারা গাজার কিছু অংশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক
যুদ্ধবিরতি দেবে। নতুন মানবিক করিডোরও খোলা হবে, যাতে জাতিসংঘের ত্রাণ সহজে প্রবেশ
করতে পারে।
তবে
বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির ঘোষণার দিনই এত প্রাণহানিতে হতবাক
স্থানীয়রা। তারা বলছেন, এই বিরতি কাগজে-কলমে থাকলেও মাটিতে কার্যকর হচ্ছে না।
ইসরায়েল
জানিয়েছে, তারা আকাশপথে ত্রাণ ফেলা শুরু করেছে এবং আরো সহায়তা পাঠানোর পরিকল্পনা
রয়েছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, যুদ্ধ থামানো ছাড়া এই সংকটের সমাধান হবে
না।
যুদ্ধবিরতিতেও গাজায় ৬৩ জন নিহত
যুদ্ধবিরতিতেও গাজায় ৬৩ জন নিহত
ইসরায়েলি সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও থামেনি গাজায় হামলা। একদিনেই সেখানে প্রাণ হারিয়েছেন আরো ৬৩ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ।গাজার খান ইউনিস, বনি সুহেলাসহ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। আল-জাজিরার বরাতে জানা গেছে,
এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।এর আগে ইসরায়েল জানায়, তারা গাজার কিছু অংশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক যুদ্ধবিরতি দেবে। নতুন মানবিক করিডোরও খোলা হবে, যাতে জাতিসংঘের ত্রাণ সহজে প্রবেশ করতে পারে।তবে বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির ঘোষণার দিনই এত
প্রাণহানিতে হতবাক স্থানীয়রা। তারা বলছেন, এই বিরতি কাগজে-কলমে থাকলেও মাটিতে কার্যকর হচ্ছে না। ইসরায়েল জানিয়েছে, তারা আকাশপথে ত্রাণ ফেলা শুরু করেছে এবং আরো সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, যুদ্ধ থামানো ছাড়া এই সংকটের সমাধান হবে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত