রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরো ৩০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরো ৩০ বাংলাদেশি

উন্নত জীবনের খোঁজে হাজারো মাইল পাড়ি দিয়েছিলেন তারা। বুকে ছিল নতুন করে জীবন শুরুর স্বপ্ন, চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের আশা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না। অবশেষে এক বেদনাদায়ক প্রত্যাবর্তন হলো তাদের। এবার ফিরলেন ৩০ জন বাংলাদেশি। ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় ৩০ জনের একটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ৩০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এই নিয়ে এ পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছেন।

যে সময় এই অভিবাসীরা নিঃশব্দে নিজ দেশে ফিরছিলেন, তখন তাদের চোখ ও নীরবতা যেন অনেক কথাই বলছিল। তারা কোনো গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি, সম্ভবত ভাঙা স্বপ্নের গল্পগুলো সবার সামনে তুলে ধরার মতো মানসিক অবস্থা তাদের ছিল না।

এই ঘটনাগুলো অভিবাসন প্রত্যাশীদের জন্য এক কঠিন বাস্তবতা তুলে ধরে। উন্নত জীবনের সন্ধানে যাত্রা যতটা সহজ মনে হয়, তার চেয়েও বেশি কঠিন হলো সেই পথে টিকে থাকা।

খুঁজুন