সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ

মাঝআকাশে দুই ছোট বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলে একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, একটি সেসনা ১৭২ এবং একটি এক্সট্রা ফ্লুগজেউগবাউ ইএ৩০০ বিমান ফোর্ট মরগান মিউনিসিপ্যাল ​​এয়ারপোর্টের দিকে এগিয়ে আসার সময় মাঝ আকাশে একে অপরের সাথে ধাক্কা খায়। স্থানীয় সময় ১০ টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা।  

মরগান কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সেসনা বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে শেষ মুহূর্তে মাঝ আকাশে অপর ছোট বিমানের সাথে সংঘর্ষ ঘটে। দুটি বিমানেই দুজন করে যাত্রী ছিলেন।

খুঁজুন