রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় ১০ দিন যাবৎ গ্যাস নেই শনির আখড়ায়

১০ দিন যাবৎ গ্যাস নেই শনির আখড়ায়

অন্যান্য বছর শীতে গ্যাস সঙ্কট তীব্র হলেও এবার শীতের আগেই রাজধানীতে গ্যাস সঙ্কট তীব্র হচ্ছে। রান্নার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকায়।

গত কয়েকদিন ধরেই রাজধানীর মিরপুরের ১১, ১২ কালশী, লালমাটিয়া; যাত্রবাড়ি, শনির আখড়া, বনশ্রী, মান্ডা, মোহাম্মদপুর বেড়ীবাধ ও বসুন্ধরা আবাসিক এলাকায় সংকট তীব্র হচ্ছে। শিল্প কারখানায় গ্যাসের অভাবে উৎপাদন কমছে। গ্যাসের চাপ না থাকায় সিএনজি স্টেশনেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিভিন্ন পরিবহনকে। এমন পরিস্থিতিতে গ্যাস বিতরণ কোম্পানিগুলো বলছে, সঞ্চালন কোম্পানি গ্যাস কম দিতে পারায় সরবরাহও কমেছে। এছাড়া পুরোনো লাইনের কারণেও বিভিন্ন এলাকায় সরবরাহ কমেছে।

খুঁজুন