মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কিশোরী ধর্ষণের মামলায় যুবক আটক পার্বত্য চট্টগ্রামে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ ইউনেস্কোর বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বাংলাদেশ-জাপান সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে ড. ইউনূসের সঙ্গে সাসাকাওয়ার বৈঠক শ্রম মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন শিমুল বিশ্বাস নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার : অমিত মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৩৮০ বাল্যবিবাহ সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা : মাহদী আমিন
দেশের খবর ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী
পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে

১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী

 পদ্মা ব্যারাজ ও নদী তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। সফরকালে পদ্মা নদীর তীর সংরক্ষণ, বাঁধ ও পদ্মা ব্যারাজ প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়ক ও নৌপথে রাজবাড়ীর পাংশার উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেবেন।

পরে সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুর ১টায় জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কুষ্টিয়া সফরকালে বিকেল ৪টায় সদর উপজেলার সালদাহ এলাকায় পদ্মা বাঁধ প্রকল্পভুক্ত গড়াই অংশে ব্লক স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন মন্ত্রী। পরে কুষ্টিয়া সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং শেষে বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

মন্ত্রীের সফরকে কেন্দ্র করে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুঁজুন