রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ১২ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি’র ফল

১২ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি’র ফল

এইচএসসি-সমমান পরীক্ষার ফল আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্নের লক্ষ্যে তারিখ নির্ধারণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফাইল পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। অন্যদিকে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু করা হবে। এই সিদ্ধান্তও শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবারের এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। এখন ফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু করা হয়েছে। যেহেতু রীতি অনুযায়ী পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তাই ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়ে থাকে। তাই তিনি যে সময় দেবেন সেটি ধরেই ফল চূড়ান্ত করা হবে।

খুঁজুন