রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ • জবি ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা • বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের • রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত • ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন • নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু • রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার • ঝালকাঠির ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস পালন জেলা প্রশাসনের • স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন
শিক্ষা জবি ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জবি ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের (ওমিই) মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে তার অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং প্রাসঙ্গিক অনলাইন শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান শিক্ষা ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক অনলাইন কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা ও ওঊখঞঝ প্রস্তুতিমূলক অনলাইন কর্মসূচি এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে অন্যান্য একাডেমিক ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনার সুযোগ থাকবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাগত ও দক্ষতা উন্নয়নমূলক সুবিধা প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক হবে এবং সংশ্লিষ্ট প্রতিটি কর্মসূচির নির্ধারিত শর্তাবলি, যোগ্যতার মানদণ্ড, অংশগ্রহণকারী কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে ও অন্যান্য প্রযোজ্য নিয়ম অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য সম্পাদিত হয়েছে। এ সময়ের মধ্যে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।

খুঁজুন