রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খুঁজুন