রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা

২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা

জনসংখ্যার দিক দিয়ে ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় শহর হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা; সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৃথিবীর বৃহত্তম শহর, যার জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। এর আগে ২০০০ সালে প্রকাশিত প্রতিবেদনে শীর্ষ স্থানে ছিল জাপানের রাজধানী টোকিও, যা এবার ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে।  খবর- আল জাজিরার

প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীতে মেগাসিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টি। কোনো শহরের জনসংখ্যা কোটির বেশি হলে তাকে মেগাসিটি বলা হয়। এখন ১৯টি মেগাসিটি এশিয়ায়। জাকার্তা, ঢাকা ও টোকিওর পাশাপাশি এশিয়ার অন্য মেগাসিটির মধ্যে রয়েছে- ভারতের নয়াদিল্লী, চীনের সাংহাই ও গুয়াংঝু, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ায় সিউল। এছাড়াও রয়েছে মিশরের কায়রো, ব্রাজিলের সাও পাওলো এবং নাইজেরিয়ার লাগোস।

বাড়ছে ঘনবসতি
গ্রাম এলাকা থেকে শহরে বসতি গড়া মানুষের সংখ্যা বেড়েছে, ফলে ঘনবসতি তৈরি হয়েছে ঢাকায়। এদের মাঝে বেশিরভাগই বন্যাকবলিত এলাকা বা সাগরপাড়ের এলাকা থেকে ঢাকায় আসে জীবিকার খোঁজে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় তাদের বাসস্থান ক্রমশ হারিয়ে যাচ্ছে পানির তলে।  

জাকার্তায় জনসংখ্যা বাড়ার পেছনেও আছে এমন কিছু কারণ। ২০৫০ সাল নাগাদ সাগরপাড়ের নিচু শহরটির প্রায় অর্ধেক পানিতে তলিয়ে যাবে বলে ধারণা করা হয়।

জাতিসংঘের প্রতিবেদনে ইরানের রাজধানী তেহরানের কথাও উঠে এসেছে। ঘনবসতি সামলাতে না পেরে পানির সংকটে ভুগছে শহরটি। ৯০ লাখ মানুষের তেহরানে এখন পানি সরবরাহ করা হচ্ছে মাথাপিছু রেশন পদ্ধতিতে।

খুঁজুন