রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী বলেন, এসএসসিতে ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষা এখন ২৪ জুন হবে।

তিনি আরও জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ জুন থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি রোধে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে শিক্ষার্থীদের।

খুঁজুন