রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় ৩ কোটি টাকা মূল্যের কুশ মাদক উদ্ধার

৩ কোটি টাকা মূল্যের কুশ মাদক উদ্ধার

দেশে প্রথমবারের মতো কুশ মাদকসহ বিভিন্ন অপ্রচলিত মাদক বিক্রি এবং কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

তিনি বলেন, দেশে এই প্রথম অপ্রচলিত মাদক কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়।

অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। অভিযান ও কুশ মাদকের বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

খুঁজুন