রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ৩০০ অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দ

৩০০ অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দ

রাজধানীর প্রধান সড়কগুলোসহ সব রাস্তায়ই বিনাবাধায় চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন, যা পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। তেমনি যানজটের ভোগান্তি বেড়েছে অনেক বেশি। ঘণ্টার পর ঘণ্টায় পথের জটলায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

তবে সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এরই অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৩০০ ব্যাটারিচালিত অটোরিকশাকে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১৬টি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

খুঁজুন