রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফলে উঠে এসেছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের এক হতাশাজনক চিত্র।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের ফলে দেশে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একজনও পাসের মুখ দেখতে পাননি।

বিগত ২০২৫ সালের তুলনায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। গত ২০২৫ সালে যা ছিল ৪৮টি।

সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বছর এ বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। গত ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮৬টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গত ২০২৫ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও এ বছর ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

খুঁজুন