বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে শানাকা, নতুন মুখ কলম্বাগে হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরিতে ড্র করল বাংলাদেশ ‘এ’ দল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : ববি হাজ্জাজ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে রক্তাক্ত শিশু বিপন্ন মানবতা জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
খেলাধুলা ৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে শানাকা, নতুন মুখ কলম্বাগে

৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে শানাকা, নতুন মুখ কলম্বাগে

চলতি মাসে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি। তার আগে দেশের হয়ে ৭১ ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১২৯৯ রান এবং ২৭ উইকেট শিকার করেন শানাকা।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুই বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৪৪ ম্যাচে ৬৯ শিকার করেছেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার। সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৬ ইনিংসে ৭.৯৫ ইকোনমি রেটে ১০ উইকেট নেন কলম্বাগে।

ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন কুসাল মেন্ডিস। তার ডেপুটির হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালঙ্কা। সর্বশেষ শ্রীলংকার ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাটের অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি।

আসালাঙ্কার সাথে টি-টোয়েন্টি দলে ফিরেছেন- লাহিরু উদারা, জানিথ লিয়ানাগে ও থারিন্দু রাত্নায়েকে। দল থেকে বাদ পড়েছেন- পবন রাত্নায়েকে, লাসিথ ক্রুসপুলে, মিলান রাত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি এবং ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও শ্রীলংকা।

শ্রীলংকা ওয়ানডে দল : কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাবন রত্নায়েকে, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো।

খুঁজুন