বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে রক্তাক্ত শিশু বিপন্ন মানবতা জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির উত্তরে আগাম শীতকালীন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
শিক্ষা ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

 আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর অপরাধে নরসিংদীর গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একই সঙ্গে এ শিক্ষককে আজীবনের জন্য বোর্ডের সব পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা ও পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী জেলার মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র নিজে না দেখে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন—এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদি হয়ে অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ এর অধীনে একটি মামলা দায়ের করেন।

খুঁজুন