রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু আগামী সপ্তাহে

রাজধানীর ৩৩টি খাল ও লেক দখলমুক্ত এবং দূষণরোধে খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

৮ মে ঢাকা শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান সভায় এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সদস্যরা সরেজমিন পরিদর্শনকালে খালসগুলোতে বিদ্যমান অবস্থার বিবরণ উপস্থাপন করেন। এ ছাড়া দূষণরোধ ও সবুজায়নের জন্য করণীয় কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।

স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে যেসব স্থানে অসঙ্গতি রয়েছে, সেসব স্থানে দ্রুত অভিযানের পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএনসিসির। পাশাপাশি খালে গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে স্বেচ্ছাসেবকরা। এ জন্য চিহ্নিত স্থানগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, পরিবেশ বিপর্যয় রোধে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার কমাতে ডিএনসিসির সব অনুষ্ঠানে প্লাস্টিক বাক্স ও পানির বোতল পরিহার করা হবে। এ ছাড়া খালের পাড়ে দ্রুত বর্জ্য অপসারণ এবং গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।


খুঁজুন