মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ৬ মার্চ, যশোর হত্যাকাণ্ড দিবসে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে উদীচী

৬ মার্চ, যশোর হত্যাকাণ্ড দিবসে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে উদীচী

আগামীকাল ৬ মার্চ বৃহস্পতিবার যশোর হত্যাকাণ্ড দিবস। ১৯৯৯ সালের এই দিনে, যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র দ্বাদশ জাতীয় সম্মেলন এর সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। হাজার হাজার মানুষ আনন্দঘন পরিবেশে যখন উপভোগ করছিল বাউল শিল্পীদের পরিবেশিত গান, তখন হঠাৎ রাত ১২ টা ৫০ মিনিটে ঘাতকের বোমা হামলায় প্রকাণ্ড বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রতিক্রিয়াশীল শক্তির সেদিনের সেই বোমা হামলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ১০ টি তাজা প্রাণ, আহত হয়ে চিরতরে পঙ্গু হয়ে যায় অসংখ্য মানুষ। যাদের  মধ্যে অনেকেই আজও মৃত্যু যন্ত্রণা নিয়ে মানবেতর জীবন যাপন করছে। যশোর হত্যাকাণ্ডের দুই যুগেরও অধিক কাল অতিক্রান্ত হয়ে গেছে, রাষ্ট্র ক্ষমতার পালাবদল হয়েছে অনেক, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয়নি আজও। 


দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আগামীকাল ৬ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৩টায় উদীচী চত্বর, তোপখানা রোডে  (প্রেসক্লাবের বিপরীতে) প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ।এই সমাবেশে উদীচীর শিল্পী কর্মীগণ যশোর হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত নাট্যালেখ্য পরিবেশনের মাধ্যমে যশোর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বিচারের দাবী জানাবে। সমাবেশটি সফল করতে সকলের উপস্থিতি ও অংশগ্রহণ প্রত্যাশা করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

খুঁজুন