মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর আবারও বাড়ল পেঁয়াজের দাম

আবারও বাড়ল পেঁয়াজের দাম

কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।  সোমবার ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এ চিত্র রয়েছে। ঢাকার বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে ১২০ টাকায় এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হলেও সেটা এখন এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়।

কারওয়ান বাজারে আজ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজিতে। আর রাজধানীর বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে দেশী পেঁয়াজ।

অতিবৃষ্টিতে চাষাবাদ বিঘ্নিত হওয়ায় বাজারে আগাম পেঁয়াজের সরবরাহ নেই বলে অজুহাত ব্যবসায়ীদের।অন্যদিকে, ১০ থেকে ২০ টাকা বেড়ে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

আমদানির পেঁয়াজের বেলায় আমদানিকারকদের দাবি, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাদের। সেইসঙ্গে ডলারের দাম বাড়াও দামে প্রভাব ফেলছে।তবে ভোক্তাদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এ চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশই পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে। বাকি চাহিদা আমদানি করে পূরণ করা হয়।

খুঁজুন