সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর আদিতমারীতে স্কুলে বহিরাগতদের হামলা

আদিতমারীতে স্কুলে বহিরাগতদের হামলা

 নিজস্ব প্রতিনিধি , লালমনিরহাট: 

লালমনিরহাট আদিতমারীতে পাঁচপাড়া সরকারি প্রাথমিক স্কুলে শ্রেণিকক্ষে ঢুকে বহিরাগত ব্যবসায়ী গুলবাহার মিয়া ও তার মা  গোলাপী বেগমের হামলায় গুরুতর আহত চতুর্থ শ্রেণীর ছাত্র জীবন  কুমার রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আদিতমারী  থানায় দুই জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে মুমূর্ষ আহত জীবন কুমারের অভিভাবক অতুল চন্দ্র রায়। 

অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও রহস্যজনক কারণে আদিতমারী থানা ইনচার্জ অভিযো পত্রটি নথিভূক্ত না করারও অভিযোগ আছে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি মোক্তারুলের সঙ্গে মোবাইল ফোনে  কথা বলার চেষ্টা করা হলে তিনি মিটিংয়ে আছেন মর্মে মোবাইল ফোনে বলে কেটে দেন। 

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন তবে স্কুল চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীর নিরাপত্তা দেয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক কর্মচারীর । 

অভিযোগ সূত্রে আরো জানা গেছে দুই ছাত্র মধ্যে কথা কাটাকাটির জেরে অপর ছাত্র খলিলুর রহমানের অভিভাবক স্কুল চলাকালীন সময়ে গোলাপী বেগম ও গুলবাহার মিয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন জীবন কুমার। পরে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করালে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। জীবন বর্তমানে রংপুর মেডিকেল কলেজের চারতলার 13 নম্বর কেবিনে  চিকিৎসাধীন রয়েছেন। জীবনের অভিভাবক সূত্র আরও জানান আহত জীবনকে দেখবার জন্য বা কোন প্রকার খোঁজখবর নেননি  ওই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কমল সহ সকল শিক্ষক এর সকল শিক্ষকের  বিরুদ্ধে। 

এদিকে উক্ত ছাত্র নির্যাতনের ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে স্থানীয় মাতবর ও খপ্পর বাজরা ।

এ ঘটনায় উক্ত স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কমল রায় ও সহকারী শিক্ষক হরিপদ রায়ের  উক্ত বিদ্যালয় থেকে অপসারণ চান ওই স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগ অভিভাবক গণ ।

খুঁজুন