রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম চালু করা হবে

আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম চালু করা হবে

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

সব ধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে পাঠদান কার্যক্রম শুরু করতে চান সদ্য যোগদানকৃত নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মোঃ হাছানাত আলী। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। যেখানে শিক্ষার্থীদের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি।

তিনি বলেছেন, নওগাঁ বাসীর স্বপ্নের সাথে বিশ্ববিদ্যালয়কে সামঞ্জস্য করে কিভাবে আধুনিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায় সে প্রচেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের এখনো কোন ধরণের অবকাঠাবো নেই। চ্যালেঞ্জ অনেক। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে সাথে নিয়ে সমস্যা সমাধানে উত্তরণের চেষ্টা করা হবে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা সদর শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল টাউনে নওগাঁ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে তিনি যোগদান করে এক মতবিনিয়ে সভায় এসব কথা বলেন।

ভিসি আরো বলেন, বিশ্বের দ্বিতীয় পুরাতন বিশ্ববিদ্যালয় সোমপুর বিশ্ববিদ্যালয়। যার অবস্থান ছিলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে। যা ইতিহাসের একটি অংশ। অতএব নওগাঁয় এমন একটি বিশ্ববিদ্যালয় করা উচিত যেন আগামীতে ইতিহাসের আরেকটি অংশ হতে পারে। তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানিনা। আমি আশাবাদী স্বপ্নের পথে দীপ্ত পায়ে এগিয়ে যাবো।

এর আগে সদ্য যোগদানকৃত ভিসি ড. মোঃ হাছানাত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো সহ দায়িত্ব হস্তান্তর করেন সাবেক ভিসি ড. আবুল কালাম আজাদ। সভায় সাবেক ভিসি ড. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন, প্রফেসর নজরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামসুল আলম বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. মোঃ হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক ছিলেন। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

খুঁজুন