মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর আইজিপি ব্যাজ’ পেলেন ধামরাইয়ের কৃতী সন্তান এডিঃ এসপি শহিদুল ইসলাম

আইজিপি ব্যাজ’ পেলেন ধামরাইয়ের কৃতী সন্তান এডিঃ এসপি শহিদুল ইসলাম

‘মাহবুবুল আলম রিপনঃ


 প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন ঢাকার ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের ছেলে বর্তমান ঢাকা জেলা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেন।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়। এই পুরস্কার তাদের জনসেবার কাজে আরও উৎসাহিত করবে।

শহিদুল ইসলাম ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি কৃতিত্বের সাথে ঢাকা জেলা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত রয়েছেন।

তিনি যাদবপুর বিএম হাই স্কুল এন্ড কলেজে পড়াশুনা করেছেন, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন।

তিনি সবসময় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।এই শীতেও তিনি নিজ উদ্যোগে তিনশত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি সামাজিক কাজে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সময় নিউজকে জানান, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বাড়িয়ে দিবে।

খুঁজুন