রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় আজ থেকে অন্য জেলায় চালানো যাবে না বাইক, বন্ধ রাইড শেয়ার

আজ থেকে অন্য জেলায় চালানো যাবে না বাইক, বন্ধ রাইড শেয়ার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পূর্ব নির্দেশনায় আজ বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। এছাড়া একই সময়ে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করাও যাবে না। গণমাধ্যমে মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন অর্থাৎ ৭ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া. পশু বহনকার ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।   এছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিএ।

খুঁজুন