রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় আলোকসজ্জা বন্ধে নিষেধাজ্ঞা

আলোকসজ্জা বন্ধে নিষেধাজ্ঞা

সরকার সব ধরনের আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছে। সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম ভুইয়ার সই করা আদেশে বলা হয়, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় প্রত্যেককে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে (দ্বিতীয় তলা) সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান।

তৌফিক-ই-এলাহী বলেন, আজকের সভায় যেটা সিদ্ধান্ত হলো প্রত্যেককে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। পারিবারিক ও কর্মক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। বাজার-শপিংমল-মসজিদ-অফিস-আদালতে এসির ব্যবহার কমাতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। এছাড়া দোকানপাট ও শপিংমল তাড়াতাড়ি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দেশে এখন কভিড সংক্রমণ আবার বাড়ছে, সেই কারণে আমরা যদি অফিসের কর্ম ঘণ্টা কমিয়ে আনি, মাঝে মধ্যে যদি (ওয়ার্কিং ফ্রম হোম) বাসা থেকে অফিস করতে পারি, তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আমরা টিকে থাকতে পারব।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিয়ে-শাদির অনুষ্ঠানও যেন সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করা হয়। রাতে যেসব অনুষ্ঠান হয়, সেগুলো যেন ৭টার মধ্যে শেষ হয়, এক্ষেত্রে সামান্য কিছু সময় দেরি হতে পারে। তৌফিক-ই-এলাহী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোয়ও একই অবস্থা বিরাজ করছে। জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে, সেখানেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বের উন্নত দেশগুলোয়ও লোডশেডিং হচ্ছে। তারাও বিদ্যুৎ সাশ্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। তবে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই।

খুঁজুন