মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর আমড়াখালি চেকপোস্ট থেকে ১৯ পিস সোনার বারসহ আটক-১

আমড়াখালি চেকপোস্ট থেকে ১৯ পিস সোনার বারসহ আটক-১

উত্তম কুমার, যশোর জেলা প্রতিনিধি ::


 যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে  ভারতে পাচারের সময় সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বার সহ মাহফুজ মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী  চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাহফুজ মোল্লা (২৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান-গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বার আটক করা হয়েছে।
এছাড়া তিনটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তিনি আরো বলেন মহা পরিচালক  ও রিজিয়ন কমান্ডার এর দিক নির্দেশনায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছে।
এ সীমান্ত দিয়ে কোন রকম অবৈধ অনুপ্রবেশ,মাদকদ্রব্য পাচার,বৈদেশিক মুদ্রা পাচার,স্বর্নেরবার পাচার সব ধরনের অবৈধ পাচার কে জিরো টলারেন্স ঘোষণা দেওয়া হয়েছে।

খুঁজুন