রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা আড়াই’শ শিশু শিক্ষার্থী পেলো একটি করে সিদ্ধ ডিম

আড়াই’শ শিশু শিক্ষার্থী পেলো একটি করে সিদ্ধ ডিম

 চাঁদপুর প্রতিনিধি::

বিদ্যালেয়ে আড়াই"শ শিশু শিক্ষার্থী পেলো একটি করে সিদ্ধ ডিম। শিশুদের প্রোটিনের চাহিদা পূরণে এই আযোজন করেছে উপজেলা  সম্পদ কার্যালয়। ১০ জুলাই (বুধবার) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলকার টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ডিম এই খাওয়ানো হয়।

এ উপলক্ষে এদিন বেলা ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির মোট ২৫০ জন শিশু শিক্ষার্থীর হাতে একটি করে সিদ্ধ ডিম তুলে দেন।

 বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্’র সভাপ্রধানে ও প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সঞ্চালনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া বলেন, প্রাণিসম্পদ দিবস উপলক্ষে ২৫০ শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়েছে। ডিমে সুলভ মূল্যে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়।  শিশুর মেধা বিকাশে সুপার ফুড হিসেবে কাজ করে ডিম। ডিমের পুষ্টিগুণ শিশু শুধু মেধাই বিকাশ করে না চোখেরও সুরক্ষা নিশ্চিত করে। তাই, প্রতিনিয়ত শিশুকে ডিম খাওয়ানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

 অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল হাসেম ভুইয়া, সিনিয়র শিক্ষক রওশন আরা খানম, রুপালী রানী ঘোষ, জাহানারা বেগম, ফাতেমা আক্তার, ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন