মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর আত্রাইয়ে ১২হাজার ৮০০জন কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো উপশী ও বোরো হাইব্রিড ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যা শেখ মো: হাফিজুল ইসলাম,ওসি তারেকুর রহমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাওছার হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, প্রতিজন কৃষককে উপশী ধান বীজ ৫কেজি,এবং হাইব্রিড ধান বীজ ২কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। 

খুঁজুন