মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):

নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছে গোডাউন মালিক চৌধুরী মাসুদ রানা ।

পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা বলেন, শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে,আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।কিন্তু আমার গুদামে রাখা অনেক পাটপুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায় প্রায় দুই  লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাসুদ রানা।

উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।

খুঁজুন