মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বাবার মোটরসাইকেল থেকে পরে রাণীনগরের ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত‍্যু

বাবার মোটরসাইকেল থেকে পরে রাণীনগরের ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত‍্যু

কাজী আনিছুর রহমান,রাণীনগর, নওগাঁ 

বাবার মোটরসাইকেলে চড়ে শীতের পোশাক কিনতে যাওয়ার সময় মোছাঃফাবলিহা তাফাননুম রুহি আক্তার (১৫) নামে নবম শ্রেণীর  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী রুহি নওগাঁর রাণীনগর উপজেলার রঞ্জনা গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে ও করজগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার বাবার সাথে শীতের পোশাক কেনার জন্য বাসা থেকে বের হয়ে নওগাঁ যাওয়ার  সময় পথের মধ‍্যে সদর  চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট কাজীপাড়া এলাকার সাবেক চেয়ারম্যান করিম কাজির হাসকিং বয়লার মিলের সামনে সকাল পৌনে ১০টার দিকে পৌঁছালে তাদের মোটরসাইকেল একটি সিএনজিকে অতিক্রম করার সময় রুহি পিছন থেকে ছিটকে পড়ে গেলে একই দিক থেকে আসা ইট ভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাকা রুহির মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

 নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, এখন পর্যন্ত  এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন