মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বাবুগঞ্জে গ্রামীণ পরিবহনের ধাক্কায় নিহত ১

বাবুগঞ্জে গ্রামীণ পরিবহনের ধাক্কায় নিহত ১

বাবুগঞ্জ (বরিশাল )প্রতিনিধি:  ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জস্থ নতুনহাট স্টেশনে গ্রামীন পরিবহনের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছে ।

নিহত বৃদ্ধা নতুনহাট রাকুদিয়া গ্রামের মোস্তফা ফকিরের স্ত্রী রাহিমা বেগম (৭০)।

১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  ঢাকা -বরিশাল মহাসড়কের  নতুনহাট নামক স্টেশনে রাহিমা বেগম রাস্তা পারাপারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল মুলাদী  থেকে ছেড়ে আসা গ্রামীন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫ – ৩৫৫৮) অন্য গাড়ি ওভারটেক করার সময় গ্রামীন পরিবহনের গাড়ি তাকে ধক্কা দেয়।


এসময় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় জনতা গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।


বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আটক গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফজতে রাখা হয়েছে। দূর্ঘটনায় নিহতের ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন