বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ঝালকাঠিতে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত বাগেরহাটে মশক নিধন কর্মসূচির উদ্বোধন চট্টগ্রামে হাটে উঠছে গাছের চারা— কৃষি ও বৃক্ষরোপণে নতুন আগ্রহ খুলনায় ট্রলার ডুবিসহ পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত ফোর্ডের ব্যবসায়িক চুক্তি নিয়ে চীনের সঙ্গে মার্কিন পরিবহনমন্ত্রীর বিরোধ সিলেটে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে দুইজন আটক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে প্রতারক চক্রের ৭ জন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার
দেশের খবর বাগেরহাটে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি অবনতিতে বাগেরহাট পৌরসভার উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আশপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

‎বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিয়ন্ত্রণে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট পৌরসভা।

মশক নিধন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, স্যানিটারি ইন্সপেক্টর মো. বাদল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন ও যুবদল নেতা সরদার জসীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে জন সচেতনতা বৃদ্ধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

খুঁজুন