মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী • গাজীপুর বিআরটিএতে দুর্নীতির অভিযোগ, অবসরের আগে এডি নুরুল হোসেনকে ঘিরে বিতর্ক • চোরাই সিএনজি বাণিজ্যে বিপুল সম্পদের অভিযোগ, মগবাজারের নান্টুকে ঘিরে নানা প্রশ্ন • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত • বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি • ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ • রাঙামাটি বন বিভাগে ঘুষ লেনদেনের অভিযোগ, কাঠগড়ায় সিএফ আবদুল আউয়াল ও ডিএফও হক মাহমুদ মোর্শেদ • আমার মায়ের শ্রদ্ধেয় শিক্ষক ‘নোয়াখালীর স্যার • টাইফুন চাম্পির প্রভাবে অচল তাইওয়ান, নিরাপদ আশ্রয়ে শত শত মানুষ
দেশের খবর বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

 জেলার মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২শ’ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ কার্গো জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লাবোঝাই করে মোংলায় আসছিল ‘এমভি ফুলবাড়ি’ জাহাজটি। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অন্য একটি তেলবাহী ট্যাংকার ‘এমভি ফুলবাড়ি’ জাহাজকে ধাক্কা দিলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

এদিকে, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার  জানান, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করবে।

খুঁজুন