মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বাকৃবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন

বাকৃবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন


বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

বুধবার (২১ আগষ্ট) সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়।
তিনি সাবেক রেজিস্ট্রার মো. অলিউল্লাহ এর স্থলাভিষিক্ত হলেন।

কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৯১ সালে স্নাতক এবং কৃষিতত্ত্ব বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০-৯১ সময়কালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) বার্ষিকী সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও নিয়োজিত আছেন। 

খুঁজুন