শুক্রবার, ১৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বাল্যবিবাহ, মাদক ও টিনেজ সাইবার ক্রাইম সম্পর্কে পুলিশ সুপারের মতবিনিময়
নওগাঁয় শিক্ষার্থীদের সাথে

বাল্যবিবাহ, মাদক ও টিনেজ সাইবার ক্রাইম সম্পর্কে পুলিশ সুপারের মতবিনিময়

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ, মাদক, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার ১৬ জুন সকালে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সাথে বিদ্যালয়ের ছাত্রীদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। জেলা পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম পাওয়ার কম্পিউটার এবং প্রজেক্টর এর মাধ্যমে পয়েন্ট উপস্থাপনার দ্বারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

বাল্য বিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার গুরুত্ব তুলে ধরেন পুলিশ তিনি। জেলা পুলিশ সুপার বলেন, সামান্য অসচেতনতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য অথবা অতি-ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং, বিকাশের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

বিশেষ করে তিনি ছাত্রীদেরকে পর্নোগ্রাফি সংক্রান্তের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অতি ব্যক্তিগত ছবি বন্ধু আত্মীয়স্বজন অথবা কারো নিকট শেয়ার না করার জন্য সতর্ক করেন। কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। পুলিশ সুপারের তথ্যবহুল ও মনোমুগ্ধকর উপস্থাপনা প্রায় দের ঘণ্টাব্যাপী চলে মত বিনিময় সভা। এতে তিন শতাধিক ছাত্রী মনোযোগ সহকারে অংশ গ্রহণ করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন ।

সভা শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রাবেয়া খাতুন । তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং পুলিশ সুপারের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতবিনিময়কারী কয়েক জন ছাত্রীকে পুরস্কার প্রদান করেন। ফাইনালি পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার 

খুঁজুন