রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় বাংলাদেশ - চীনের চার চুক্তি

বাংলাদেশ - চীনের চার চুক্তি

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকা সফরে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর ওপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্সেস শিক্ষা বিষয়ে সহযোগিতা। এই চারটি দলিলে দুই দেশ স্বাক্ষর করেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন। ববিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রায় দেড় ঘণ্টার আলোচনার মধ্যে এক ঘণ্টা ছিল দ্বিপক্ষীয় আলোচনা। এরপর চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। এর মধ্যে কোনটা চুক্তি আর কোনটা সমঝোতা স্মারক পরে জানানো হবে।

 তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে একটি প্রকল্পে সহযোগিতার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে চীনের চুক্তি হবে। চীনের দেওয়া ঋণে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পিরোজপুরে কচা নদীর ওপর যে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হয়েছে, তা হস্তান্তর করা হবে একটি চুক্তির আওতায়। পিরোজপুর থেকে খুলনার পথে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যরে এই সেতু চীনের অর্থায়নে নির্মিত হয়েছে।

খুঁজুন