সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি লালমনিরহাট: 

দেশে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় মিশন মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা করেন দলটির নেতৃবৃন্দ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে ১০/৬/২২খ্রিঃবিকাল ০৫ ঘটিকায়  তেল,গ্যাস,বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিশন মোড় চত্তরে বিক্ষোভ সমাবেশ। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ্যাডঃআনোয়ার সোসেন রেজা,কৃষক  সমিতির সাঃসম্পাদক এ্যাডঃমধুসূদন রায়,ছাত্র নেতা নিমাই রায়, সাইফুল আলম সিহাব,সভাপতিত্ব করেন ঃ জেলা  সিপিবির সভাপতিঃ এ্যাডঃময়জুল ইসলাম। পরিচালনা করেন সিপিবির জেলা কমিটির সাঃসম্পাদক কমরেড রনজিৎ কুমার রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, লাগামহীনভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এখনই নিয়ন্ত্রণ না হলে আগামীতে হয়তো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন মারাত্মক ভাবে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

খুঁজুন