রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় বাড়ছে ওয়াসার পানির দাম

বাড়ছে ওয়াসার পানির দাম

ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বর থেকে নাগরিকদের খরচ আরও ৫ শতাংশ বাড়ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা ওয়াসার ২৯৩তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে গত ১৪ বছরে ১৫ বার বাড়ানো হলো পানির দাম।

এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ। তিনি বলেন, “আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

ঢাকা ওয়াসার বোর্ড সভা সূত্রে জানা গেছে, এ বছর পানির দাম আর বাড়েনি উল্লেখ করে আইন অনুযায়ী ঢাকা ওয়াসা প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে বলে জানানো হয়। ফলে সেপ্টেম্বর থেকে আরও ৫ শতাংশ পানির খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

ওয়াসা সূত্রে জানা গেছে, ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দুই দফা পানির দাম বাড়ানো হয়। এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত মূল্য যুক্ত হবে।

খুঁজুন