বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বাড়ির ছাউনিতে পরায় প্রতিবেশীর ১৬টি গাছ কর্তন
নওগাঁয় ঝড়ে একটি গাছ ভেঙ্গে

বাড়ির ছাউনিতে পরায় প্রতিবেশীর ১৬টি গাছ কর্তন

নওগাঁয় ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙ্গে বাড়ির টিনের ছাউনিতে পড়ে টিনের ছাউনির ক্ষতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি মীমাংসার পরও প্রতিবেশীর ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ গাছ কাটার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ জুন নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামে।

 সকাল থেকে দুপুর পর্যন্ত গাছ কাটা চলমান থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মহাদেবপুর থানাধীন নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছালে সে সময় ১৬টি গাছ কেটে ধান রোপণের জন্য চাষকৃত জমিতে ফেলে রাখে এছাড়া আরো ৩টি গাছ কাটার চেষ্টা করলেও পুলিশের নির্দেশনায় রক্ষা পায় সেই ৩টি গাছ।

এঘটনায় মঙ্গলবার ১৬ জুন বিকেলে ভুক্তভোগী আফান আলী মহাদেবপুর থানায় দাশড়া গ্রামের আশরাফের ছেলে দেলোয়ার হোসেন ও একই গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে সমসের আলীসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। স্থানিয় সুত্র জানায়, গত শনিবার বিকেলে ঝড় বৃষ্টির সময় দাশড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির টিনের ছাউনির উপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে তার প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে মঙ্গলবার পূর্বরাতে স্থানীয় ভাবে ৫ হাজার টাকায় মীমাংসা করা হয় বলে স্থানিয়রা জানান।

 মীমাংসার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেঙে পড়া গাছের পাশে থাকা ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। এমন তথ্য পেয়ে সরেজমিনে গিয়ে কথা হলে অভিযুক্ত সমসের আলীর স্ত্রী জমিলা খাতুনসহ দেলোয়ার হোসেনের স্ত্রী বলেন, ''ঝড়ে বাড়ির ক্ষতি হওয়ার পর বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের উপস্থিতিতে মীমাংসা হয়েছিল। তখন তিনি আমাদের ৫ হাজার টাকা দিতে চেয়েছিলেন।

 এসময় তিনি দম্ভের সাথে আরও বলেন, পরে আজ সকাল থেকে গাছগুলো কাটা হয়েছে। কাটা গাছগুলো এখন বিক্রি করে টাকা নেওয়া হবে। অপরদিকে গাছের মালিক আফান আলী দাবি করেন, ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে ক্ষতি হলেও মীমাংসার পর অনুমতি ছাড়াই আমাদের ১৬টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে সর্বনিম্ন প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে আরও ৩টি গাছ কাটা বন্ধ করা হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, প্রথমে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা বন্ধ করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী আফান আলী বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন