মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বাসায় আটকে রেখে যুবতীকে ধর্ষণ, অভিযুক্তকে আটক করেছে র‌্যাব

বাসায় আটকে রেখে যুবতীকে ধর্ষণ, অভিযুক্তকে আটক করেছে র‌্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

যুবতীকে ভাড়া বাসায় আটকে রেখে জোর পূর্বক অনৈতিক কাজে বাধ্য করা (ধর্ষণের) ঘটনায় র‌্যাবের অভিযানে (ভিকটিম) যুবতীকে উদ্ধার সহ অভিযুক্ত যুবক আটক। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, ভিকটিম যুবতী (১৯) কে হিরো (৩৪) নামের এক অভিযুক্ত যুবক একটি ভাড়া বাড়িতে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অনৈতিক কাজ (ধর্ষণ) করছেন বলে ভুক্তভোগী যুবতীর পরিবার থেকে র‌্যাব কাম্পে অভিযোগ করা হলে অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে সোমবার দিনগত রাত সারে ৮ টারদিকে জয়পুরহাট জেলা সদর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম (যুবতী) কে উদ্ধার পূর্বক অভিযুক্ত ধর্ষক হিরো নামে এক যুবক কে আটক করা হয়। আটককৃত যুবক হিরো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি গ্রামের ফজল করিম বাবুয়া'র ছেলে।

র‌্যাব আরো জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে অবস্থান সনাক্ত করণের মাধ্যমে সোমবার দিনগত রাতে আভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার পূর্বক অভিযুক্ত যুবক হিরোকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

এঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।

খুঁজুন