মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর বা‌সের ধাক্বায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বা‌সের ধাক্বায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কুমিল্লা  ব্যুরো :

কুমিল্লার বরুড়ায় বলাকা বাসের সা‌থে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এসময় অপর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসার্ধীন র‌য়েছে।       বুধবার রাত ১১ টার দি‌কে কুমিল্লা-বরুড়া আঞ্চলিক সড়কের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ওহিদুর রহমান (৪০), সাগর (১৯)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন মো. শাহ পরান। তারা সবাই স্থানীয় সাহার পদুয়া এলাকার একটি বেকারিতে কাজ করতেন।  

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, সড়ক দূর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুত্বর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়েছি। লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, বলাকা প‌রিবহ‌নের এক‌টি বাসটি বরুড়ার দিকে যাচ্ছিল। তিনজন আরোহীসহ মোটরসাইকেলটি কুমিল্লামুখী ছিলো। বরুড়া পূর্ব বাজার মৌলভীবাজার এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা গে‌ছে। ন্তিদের লাশ থানায় আনা হয়েছে। এ বিষয়ে এক‌টি মামলা  প্রক্রিয়াধীন র‌য়েছে।

খুঁজুন