রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় বাসভাড়া কমবে কিনা জানা যাবে বিকালে

বাসভাড়া কমবে কিনা জানা যাবে বিকালে

ডিজেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার বিকাল ৫টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক হবে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।

এর আগে গত ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

জ্বালানি তেলের দাম কমায় ভাড়া সমন্বয়ের দাবি করেছেন যাত্রী সাধারণ। সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বিকালে। 

খুঁজুন