রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে ঢাকা। রাজধানীসহ সারাদেশে বৃষ্টি কমে যাওয়ায় এর প্রভাব পরিবেশের ওপর পড়তে শুরু করেছে। তবে মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে ঢাকার বায়ুমান অনেকটা সহনীয় থাকে। সেই সুবাদে ঢাকার বাতাস তুলনামূলক ভালো থাকলেও আজ ভোর থেকেই আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

১০ অক্টোবর বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ প্রথম স্থানে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ঢাকা বায়ুদূষণের শীর্ষে থাকলেও বৃষ্টি হওয়াতে মাঝে দূষণের মাত্রা কমে আসে। বৃষ্টি কমে যাওয়ায় আবার চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) দেখা যায়, এ সময় ঢাকার স্কোর ১৭৩। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে ঢাকার বায়ুমানে স্কোর ছিল এটি (১৭৩)। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।

খুঁজুন