রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর বায়ুদূষণে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

বায়ুদূষণে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রবিবার সকাল ৯টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকায় দেখা গেছে, ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৮।

এদিকে ৪২৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। আর তালিকায় ২৮১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো। এই তিন শহরের বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর।

এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর হচ্ছে ১৯৫ ও নেপালের কাঠমাণ্ডু ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

খুঁজুন