রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বছরের প্রথম দিনই নতুন বই দেওয়া হবে

বছরের প্রথম দিনই নতুন বই দেওয়া হবে

বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে দ্রুত ছাপার কাজ ও মান নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য কাগজ নিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও নানা সংকট রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে হবে। আশা করছি, সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই বছরে করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। কাগজের পাল্প পাওয়া না গেলে সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে।
 
দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে। 

খুঁজুন