রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

হারেছ আহমেদ : কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর। 


এই ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন। ওনার প্রতিষ্ঠার কারণে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি বহন করতে পারছি। ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই  উনার জন্য দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।'


‎তিনি আরো বলেন, ' উনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অবিভাবক। উনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবকে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়াই করি। '



কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই  অসুস্থ। তার জন্য আমরা প্রত্যেকের  কাছে দোয়া চাই। আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে  এবং প্রত্যাশা করি সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।'

খুঁজুন